364167

নরসিংদীতে সংঘর্ষে নবম শ্রেণির শিক্ষার্থী নি.হত

ডেস্ক রিপোর্ট; নরসিংদীতে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে পু.লিশ ও বিজিবির সংঘ.র্ষে তাহমিদ ভূঁইয়া নামে এক শিক্ষার্থী নি.হত ও অন্তত ৩০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর-জেলখানা মোড় এলাকায় দফায় দফায় এ সং.ঘর্ষ হয়।

তাহমিদ ভূঁইয়া সদর উপজেলার চিনিশপুর নন্দীপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। সে এনকেএম হাইস্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। আ.হতদের নরসিংদী জেলা হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিকেলে পূর্বঘোষিত সময় অনুযায়ী নরসিংদী শহর থেকে বিভিন্ন সড়ক দিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করতে জেলখানা মোড়ের দিকে যায় আন্দোলনকারীরা। এ সময় পু.লিশ ও বিজিবি সড়ক অবরোধে বাধা দেওয়ার চেষ্টা করলে আন্দোলনকারীদের সাথে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘ.র্ষ হয়। এতে আন্দোলনকারীদের ইটপাটকেল নি.ক্ষেপ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ ও গু.লির ঘটনা ঘটে।

এসময় পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়। আহ.তদের নরসিংদী জেলা হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নরসিংদী ১০০ শয্যা জেলা হাসপাতালে আনার পর তাহমিদ ভূঁইয়া (১৫) নামে এক শিক্ষার্থীকে মৃ.ত ঘোষণা করা হয় বলে জানান হাসপাতালটির তত্ত্বাবধায়ক মিজানুর রহমান। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। সুত্র; ইনডিপেনডেন্ট

ad

পাঠকের মতামত