বাবাকে দেখেই কেঁদে উঠলেন শাহরুখপুত্র আরিয়ান
বিনোদন ডেস্ক।। মাদক মামলায় গ্রেফতার হওয়ার পর প্রথম বাবার সঙ্গে দেখা হয়েছে শাহরুখ পুত্র আরিয়ানের। এসময় মাত্র দুই মিনিটের জন্য কথা বলার সুযোগ পান বাবা-ছেলে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, শাহরুখ খানের সঙ্গে কথা বলতে বলতে কেঁদে ফেলেছিলেন ২৩ বছরের সন্তান আরিয়ান খান। সূত্র: আনন্দবাজার পত্রিকা
এর আগে শনিবার বিকেলে গ্রেফতার আরিয়ান আপাতত আছেন দেশটির মাদক নিয়ন্ত্রণ ব্যুরো এনসিবি’র হেফাজতে।
পরে রোববার এই তদন্তকারী সংস্থার তরফ থেকে জানানো হয়, এক দিনের বেশি হেফাজতে রাখবে না তারা। এতে ধারণা করা হচ্ছে সোমবার আরিয়ানের আইনজীবী জামিনের আবেদন করবেন।
এদিকে গ্রেপ্তারের সময় নিজের অপরাধ স্বীকার করে গ্রেফতারি পরোয়ানায় সই দিয়েছিলেন আরিয়ান খান।
আফিফের আগে তো আর আমাকে নামাবে না: মোহাম্মদ সাইফুদ্দিন ≣ [১] মেট্রোরেল কর্তৃপক্ষ শর্ত ভঙ্গ করেছে: মেয়র আতিক ≣ ফু ওয়াং বারের বিরুদ্ধে ৪১ কোটি ৮ লাখ টাকার ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা
মু্ম্বাই থেকে গোয়াগামী একটি প্রমোদতরীর টার্মিনাল থেকে ৩০ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ ট্যাবলেট এবং নগদ ১ লাখ ৩৩ হাজার ভারতীয় টাকাসহ আরিয়ানকে আটক করা হয়েছিলো।










