361708

‘চিত্রনায়িকা পরীমনি একজন সুন্দরী নারী, তার জামিন পাওয়ার অধিকার আছে’

নিউজ ডেস্ক।। গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, চিত্রনায়িকা পরীমনি একজন সুন্দরী নারী। তিনি অপরাধ করেছেন কিনা বা অপরাধের সঙ্গে জড়িত কিনা তা আদালত নির্ধারণ করবে। তবে তার জামিন পাওয়ার অধিকার রয়েছে।

রোববার জাতীয় প্রেসক্লাবে গণফোরামের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

জাফরুল্লাহ বলেন, সরকার ম’দ আমদানির বৈধতা দিয়েছে। তবে অপরাধ করে পরবর্তী সময়ে আদালত এবং কারাভোগের পর সবারই জামিনের অধিকার রয়েছে। পরীমনির জামিনের অধিকার রয়েছে।

দ্রুত জামিন আবেদন বিবেচনা করার জন্য বিচারকদের প্রতি আহ্বান জানিয়ে পরীমনির বিচার দ্রুত করার দাবি জানান ডা. জাফরুল্লাহ।

 

ad

পাঠকের মতামত