361710

মাকে মারধর করায় ছেলেকে মেরে ঘরের মেঝেতেই পুতে রাখলেন বাবা

নিউজ ডেস্ক।। মাকে মারধর করায় নিজ ছেলেকে মেরে ঘরের মেঝেতেই পুতে রাখলেন এক বাবা। ঘটনাটি ঘটেছে নেত্রকোনার সীমান্ত উপজেলা দুর্গাপুরের কাকৈরগড়া ইউনিয়নের তিতারজান গ্রামে। খবর পেয়ে আজ রবিবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে পিতা আলী আমজাদ (৬০) ও মা রাবেয়া (৫৫) কে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তিতারজান গ্রামের আলী আমজাদের ছেলে আব্দুল হক (২৮) মাদক সেবনকারী। মা’দক সে’বনের জন্য প্রায়ই পিতার কাছে টাকা চাইতো। টাকা না দিলেই আব্দুল তার বাবা মাকে অক’থ্য ভাষায় গা’লিগা’লা’জ, মা’রধরসহ মানসিক অ’ত্যা’চারসহ ঘরের আসবাবপত্র ভাং’চুর করতো।

গতকাল শনিবার রাতেও মাদকের জন্য তার বাবার কাছে টাকা চাইলে বাবা মা টাকা দিতে অস্বীকার করেন। এসময় ক্ষি’প্ত হয়ে ঘরের আসবাবপত্র ভাং’চুর শুরু করে এবং মাকে মা’রধ’র করে। এক পর্যায়ে তাকে ফেরাতে বৃদ্ধ পিতা উ’ত্তে’জিত হয়ে ঘরে র’ক্ষিত মোগর (কাঠের তৈরি শক্ত হাতল) দিয়ে মাথায় আ’ঘা’ত করেন।

এদিকে মাথায় আ’ঘা’ত পেয়ে ছেলে ঘটনাস্থলেই মারা যায়। পরে রাতে পুলিশের ভয়ে ঘরের মেঝেতেই লাশ পুরে রাখেন বাবা মা। কিন্তু রবিবার (২৯ আগস্ট) সকালে স্থানীয় কাকৈরগড়া ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ বিষয়টি শুনে থানায় খবর দিলে পুলিশ গিয়ে মাটি খুঁড়ে লা’শ উদ্ধার করে। এ ঘটনায় বৃদ্ধ বাবা ও মাকে থানায় নিয়ে আসে দুর্গাপুর থানার পুলিশ।

এ ব্যাপারে নিহত আব্দুল হকের মামা নুরুল সিদ্দিক বলেন, পুলিশ বাদী হয়ে আমাকে মামলা করতে বললেও আমি করবো না। কারণ আমার ভাগ্নে এর আগেও বেশ কয়েকবার এমন করেছে। বাবা, মা, ভাই ও বোনকে মা’রধ’র করেছে নে’শার জন্য। তার ভাই ও বোন নি’র্যা’তিত হয়ে থানায় অভিযোগ করলে পুলিশ আটক করে জেল হাজতে পাঠায়। জেল খাটার পর আবার বের হয়ে এসে এসবই করছে।

দুর্গাপুর থানার ওসি শাহ্ নূর এ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাবা আলী আমজাদ ও মাতাকে নিয়ে আসা হয়েছে।

 

ad

পাঠকের মতামত