361568

দিনাজপুরে ফুটবল খেলার সময় বজ্রপাত, নিহত ৪

নিউজ ডেস্ক।। দিনাজপুরে ফুটবল খেলার সময় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে দিনাজপুর উপশহর ৮ নম্বর ব্লক মাঠে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ৮নং রেলঘুন্টি এলাকার আইনুল ইসলামের ছেলে সাজ্জাদ (১৩), বাবলু মিয়ার ছেলে আতিক (১৬), সাজু মন্ডলের ছেলে মিম (১০) ও কালিপুর এলাকার আপন (১৬)।

স্থানীয়রা জানান, বিকেলে উপশহরের ৮নং ফুটবল মাঠে ফুটবল খেলছিলেন কিশোররা। এ সময় বৃষ্টিপাতের সাথে বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই ৩ জন মারা যান। বাকিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।

দিনাজপুর কোতয়ালী থানার ওসি মোজাফফর হোসেন বলেন, আহত দু’জনকে আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

 

ad

পাঠকের মতামত