জাপানি নারীর দুই মেয়েকে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছে
নিউজ ডেস্ক।। বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক শরীফ ইমরানের জিম্মায় থাকা দুই শিশু সন্তানকে সিআইডি উদ্ধারের পর আজ সোমবার দুপুরে তাদের হাইকোর্টে হাজির করা হয়। শুনানি শেষে আদালত দুই মেয়েকে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানোর নির্দেশ দেন।
ছয় মাস আগে তাদেরকে জাপান থেকে বাংলাদেশে নিয়ে এসেছে এরিকোর স্বামী ইমরান শরিফ। সন্তানেরা কার সঙ্গে থাকবেন সেই মীমাংসা দিতে ৩১শে আগস্ট দিন ধার্য করে আদালত। এরইমধ্যে, রোববার রাতে ইমরান শরিফ, তার দুই কন্যা ও ইমরানের বোন সুরমাকে উদ্ধান করে সিআইডি।
এর আগে গত ১৯ আগস্ট বাংলাদেশি বংশদ্ভূত আমেরিকান নাগরিক শরীফ ইমরানের জিম্মায় থাকা দুই শিশু সন্তানকে আগামী ৩১ আগস্ট হাজির করার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একইসঙ্গে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত।
শিশুদের মা জাপানি নাগরিক নাকানো এরিকোর করা রিটের শুনানি নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন।




