ছেড়ে দেওয়া হচ্ছে চয়নিকা চৌধুরীকে
বিনোদন ডেস্ক।। আলোচিত নায়িকা পরীমণির মামলার তদন্তের প্রয়োজনে পরিচালক চয়নিকা চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা কার্যালয়ে আটক করে নিয়ে আসে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। জিজ্ঞাসাবাদ শেষে তাকে তার পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে ডিবি।
চয়নিকা চৌধুরীকে ছাড়ার বিষয়টি ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবির) পুলিশের যুগ্ম কমিশনার হারুন-অর-রশিদ জানিয়েছেন। আজ শুক্রবার রাতে মিন্টু রোডের ডিবি কার্যালয়ের গেটে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘জিজ্ঞাসাবাদের পর আমরা চয়নিকা চৌধুরীকে পরিবারের জিম্মায় দেব। তদন্তের স্বার্থেই তাকে আমরা আবার যেকোন সময় ডাকলে তিনি আমাদের কাছে এসে তথ্য দেবেন।’
তিনি আরও বলেন, ‘আমরা চয়নিকা চৌধুরী সম্পর্কে বেশ কিছু তথ্য পেয়েছিলাম। পরীমনির মামলার তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে আসি। তদন্তের স্বার্থেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’




