361174

করোনায় দেশে রেকর্ড প্রাণহানি

ডেস্ক রিপোর্ট।। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১২ হাজার ৭৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে দিয়ে দেশে করোনা রোগীর সংখ্যা ১৩ লাখ ২২ হাজার ৬৫৪ জনে পৌঁছেছে।

বৃহস্পতিবার (০৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৬৪ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২১ হাজার ৬৩৮ জনে দাঁড়িয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৯ হাজার ৫১৪টি নমুনা পরীক্ষা করা হয়। করোনা শনাক্তের হার ২৭ দশমিক ৯১ শতাংশ। এই পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৪৮ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৭৪ জন, চট্টগ্রাম বিভাগে ৬৮ জন, রাজশাহী বিভাগে ১২ জন, খুলনা বিভাগে ৩৬ জন, বরিশাল বিভাগে পাঁচজন, সিলেট বিভাগে পাঁচজন, রংপুর বিভাগে ১৫ জন ও ময়মনসিংহ বিভাগে ৭জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনার প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

 

ad

পাঠকের মতামত