সৌদি আরব প্রবাসী ওমর ফারুকের ১০ মিনিটের ব্যবধানে ২ ডোজ টিকা গ্রহণ
নিউজ ডেস্ক।। সৌদি আরব প্রবাসী ওমর ফারুককে কিছুক্ষণের ব্যবধানে পরপর তিন ডোজ টিকা দেওয়ার অভিযোগ ওঠার পর তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। যদিও সেই অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল কর্তৃপক্ষ।
এমন বিতর্কের মধ্যেই এবার অভিযোগ উঠেছে, কুষ্টিয়ার খোকসায় টিকাদানকেন্দ্রে এক ব্যক্তিকে ১০ মিনিটের ব্যবধানে দুই ডোজ টিকা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স টিকাদানকেন্দ্রে এ ঘটনা ঘটে।
আজ দুপুরে টিকার কার্ড নিয়ে নির্ধারিত কক্ষে টিকা নিতে যান খোকসা উপজেলার বুজরুক মির্জাপুর গ্রামের বাশারুজ্জামান (৩৮)। সেখানে কর্তব্যরত নার্স তাকে টিকা দেন। এর কিছুক্ষণ পর তাকে পুনরায় ডেকে আবার টিকা দেওয়া হয়।
বাশারুজ্জামান বলেন, ‘আমি তো নিয়ম জানি না। কাগজ নিয়ে টিকাকেন্দ্রে আসছি। নার্স বললেন, জামা খোলেন। আমি জামা খুললাম আর উনি আমাকে একটা টিকা দিলেন। পরে এসে আবার লাইনে দাঁড়িয়েছি নার্স আবার টিকা দিছে। পরে ম্যাডামকে বলছি, ম্যাডাম এইতা (টিকা) দুটো করে কি না। তখন ম্যাডাম বলেন, দুটা হবে কেন?’
এ বিষয়ে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত নার্স বলেন, ‘এটা একটা ভুল। তিনি একবার টিকা নিয়েছেন অথচ আমাকে বলেননি।’
খোকসা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. কামরুজ্জামান বলেন, ‘এ জন্য টিকা গ্রহণকারী ব্যক্তিই দায়ী। তিনি কেন বলেননি যে, তাকে টিকা দেওয়া হয়েছে। তবে দুবার টিকা দেওয়া হলেও কোনো সমস্যা হবে না।’




