361088

বাংলাদেশের আরিফুল নিজের রেকর্ড ভেঙে হিটে তৃতীয়

স্পোর্টস ডেস্ক।। টোকিও অলিম্পিকের ৫০ মিটার ফ্রিস্টাইল হিটে আট প্রতিযোগীর মধ্যে তৃতীয় হয়েছেন বাংলাদেশের সাঁতারু আরিফুল ইসলাম। নিজের পুরোনো রেকর্ড ভেঙে ক্যারিয়ার সেরা টাইমিং এই অ্যাথলেট সময় নিয়েছেন ২৪.৮১ সেকেন্ড।

এর আগে আরিফুলের সেরা টাইমিং ছিল ২৪.৯২ সেকেন্ড। যা ২০১৯ সালে দক্ষিণ কোরিয়ার গুয়ায়জুতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে এ টাইমিং করেছিলেন তিনি। এবার নিজের আগের ভেঙে দিলেন টোকিও অলিম্পিকে এসে।

টোকিওর অ্যাকুয়েটিক সেন্টারে ৪ নম্বর হিটে ৩ নম্বর লেনে সাঁতরেছেন আরিফুল। চার নম্বর হিটে আরিফুলের প্রতিদ্বন্দ্বীরা ছিলেন আফ্রিকার সাঁতারু। যেখানে ২৪.৭১ সেকেন্ডে প্রথম হয়েছেন শেন ক্যাডোগান।

 

ad

পাঠকের মতামত