361031

প্রেমিকাসহ স্বামীকে পুলিশের হাতে তুলে দিলেন স্ত্রী

ডেস্ক রিপোর্ট।। সিরাজগঞ্জের শাহজাদপুরে পরকীয়া প্রেমে জড়িয়ে পরায় স্বামী আমিরুল (৩০) ও তার প্রেমিকা শাহনাজ বেগমকে (২৪) পুলিশের হাতে তুলে দিয়েছেন স্ত্রী। উপজেলার হাবিবুল্লাহ ইউনিয়নের হামলা কোলা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও গ্রামবাসী সুত্রে জানা যায়, গতকাল বুধবার বিকেলে স্বামী আমিরুল হোসেন ও একই গ্রামের প্রবাসীর স্ত্রী শাহনাজ বেগম নিজ ঘরে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন স্ত্রী আমেনা খাতুন। এ সময় স্থানীয়দের ডেকে আপত্তিকর অবস্থায় তাদের আটক করেন। পরে ওই যুগলকে পুলিশে সোর্পদ করেন।

আমেনা খাতুন জানায়, গত ১০ বছর ধরে শাহনাজের স্বামী রবিউল বিদেশে কর্মরত রয়েছে। এই ১০ বছর ধরেই শাহনাজের সঙ্গে আমার স্বামী আমিরুলের অবৈধ সম্পর্ক গড়ে উঠে। তিনি আরো অভিযোগ করেন, এই পরকিয়া সম্পর্কের কারণে আমার স্বামী নানাভাবে আমার ওপর অমানুষিক নির্যাতন করে আসছে।

বুধবার বিকেলে তাদেরকে আপত্তিকর অবস্থায় দেখে গ্রামবাসীদের জানাই। পরে তারা এসে ওই অবস্থায় তাদের আটক করে। স্থানীয়দের মাধ্যমে পুলিশ ডেকে তাদের পুলিশের হাতে তাদের সোর্পদ করা হয়।

এ ঘটনায় আমেনা খাতুন বাদী হয়ে শাহজাদপুর থানায় বুধবার রাতে স্বামী আমিরুল, শাহনাজ বেগম ও শাশুড়ি ময়না বেগম এই তিনজনকে আসামি করে একটি নারী নির্যাতন মামলা দায়ের করেছেন।

 

ad

পাঠকের মতামত