ইউরো চ্যাম্পিয়ন: ডেনমার্ককে হারিয়ে প্রথমবারের মতো ইউরোর ফাইনালে ইংল্যান্ড
খেলাধূলা ডেস্ক: ইংল্যান্ড-ডেনমার্কের ইউরোর দ্বিতীয় সেমিফাইনালে নির্ধারিত ৯০ মিনিটে ফলাফল আসেনি। খেলা শেষ হয় ১-১ সমতায়।
প্রথম সেমির মতো দ্বিতীয় সেমিফাইনালও গড়ায় অতিরিক্ত সময়ে। আর এই সুযোগেই খেলার ১০৪ মিনিটে পেনাল্টি গোলে এগিয়ে যায় ইংল্যান্ড।
মাঠে তারা ভালো খেলেছে সত্যিই, তবে তার পেছনের মূল চালিকা শক্তিটা হয়ে থেকেছেন ক্রিশ্চিয়ান এরিকসেন।
টুর্নামেন্টে ডেনমার্কের প্রথম ম্যাচেই হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন তিনি। টানা দুই ম্যাচ হেরে ইউরো শুরু করা ড্যানিশরা পরে পৌঁছেছে সেমিফাইনাল অবধি।
তাদের সেই স্বপ্ন যাত্রা থেমেছে। থামিয়ে দিয়েছে ইংল্যান্ড। বৃহস্পতিবার রাতে সেমিফাইনালে নির্ধারিত ৯০ মিনিটে খেলা ১-১ গোলে ড্র থাকার পর অতিরিক্ত সময়ে পেনাল্টির কল্যাণে পাওয়া গোলে ম্যাচ জিতেছে ইংলিশরা।




