পেনাল্টি শ্যুটের সময় ডেনিশ গোলকিপারের চোখে লেজার লাইট মারার অভিযোগে ইংলিশ ফুটবলকে জরিমানা
খেলাধূলা ডেস্ক।। ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন যখন পেনাল্টি শ্যুট করতে যাচ্ছিলেন তখন ডেনিশ গোলকিপারের চোখে লেজার লাইট মারে এক দর্শক।
যার ফলে শৃঙ্খলা ভঙ্গের তিনটি অভিযোগ দায়ের করা হয়েছে ইংল্যান্ড ফুটবল টিমের বিপক্ষে। ডেইলি মেইল
ইউরোপের খেলাধুলার প্রতিনিধিত্বকারী দল ইংল্যান্ডের উত্তেজিত সমর্থকরা ডেনমার্কের জাতীয় সংগীতের সময়েও ইংল্যান্ডের জাতীয় প্রতিক তিন সিংহ উচিয়ে আগুন প্রজ্বলন করে। এটির জন্যই তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগগুলো উয়েফার নীতি ও শৃঙ্খলা বিভাগ তদন্ত করবে বলে জানা গিয়েছে। এই আসরের এটিই কোনো গুরুতর অভিযোগ যার জন্য শাস্তি পেতে যাচ্ছে একটি দল।
প্রসঙ্গত , সবুজ লেজার রশ্মিটি গোলকিপারের মাথা এবং চোখ লক্ষ করে মারা হচ্ছিলো । এই লেজার লাইটের ব্যবহার সাম্প্রতিক বছর গুলোতে দেখা যায়না বললেই চলে।




