২৮ বছরের দুঃখ কি এবার ঘুচতে যাচ্ছে আর্জেন্টিনা!
খেলাধূলা ডেস্ক।। দুর্দান্ত ফর্মে আছেন মেসি, আছে পুরো আর্জেন্টিনা দল। যেন হারতে ভুলে গেছেন। আজও দারুণ জয় নিয়ে সেমিফাইনালে মেসিরা। এখন লক্ষ্য শিরোপা।
এদিকে ধরা পড়ল একটি মজার ব্যাপার, ২৮ বছর আগের সেই কোপা আমেরিকার সেমিতে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল কলম্বিয়া।
এদিকে কাকতালীয় ব্যাপার হলো, ১৯৯৩ সালের কোপা আমেরিকায় সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল কলম্বিয়া। এবার ২০২১ সালের আসরেও সেমিতে কলম্বিয়ার মুখোমুখি হবে লিওনেল মেসি অ্যান্ড কোং।
২০১৫ সালে তারা চিলির কাছে হেরে রানার্সআপ হয়েছিল। পরের আসরেও তাই। ২০১৯ সালে ব্রাজিলের কাছে তারা সেমিতে হেরে যায়। এবার ফের সেমিতে খেলছে আর্জেন্টিনা। ২৮ বছরের দুঃখ কি এবার ঘুচতে যাচ্ছে? অনেক কিছুই যেহেতু মিলে যাচ্ছে, আর্জেন্টিনা সমর্থকেরা আশা করতেই পারেন।










