359936

নাটকীয়তার ম্যাচে ক্রোয়েশিয়াকে ৫-৩ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

স্পোর্টস ডেস্ক: শুরুতে গোলরক্ষকের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়া, তবুও দারুণ আধিপত্য দেখিয়ে বড় জয় প্রায় নিশ্চিত করে ফেলেছিল স্পেন। কিন্তু শেষ দিকের দুই গোলে ফের ম্যাচে ফেরে ক্রোয়েশিয়া।

পরে যোগ করা সময়ে দ্রুত দুই গোল স্পেনের। এমন ঘটনাবহুল রোমাঞ্চকর ম্যাচে ক্রোয়েশিয়াকে ৫-৩ গোলে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল লুইস এনরিকের শিষ্যরা।

সোমবার কোপেনহেগেনর পারকেন স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে শুরুতে পিছিয়ে পড়া লা রোহাদের হয়ে একটি করে গোল করেন পাবলো সারাবিয়া, সেসার আসপিলিকুয়েতা, ফেরান তোরেস, আলভারো মোরাতা ও মিকেল ওয়ারসাবাল। আর ক্রোয়েশিয়ার হয়ে একটি করে গোল করেন মিসলাভ ওরসিচ ও মারিও পাসালিচ।

আক্রমণাত্মক শুরু করা স্পেন ম্যাচের প্রথমেই বেশ কয়েকটি সুযোগ পায়। তবে তা থেকে গোল আদায় করে নিতে পারেনি। কিন্তু শ্রোতের বিপরীতে ২০তম মিনিটে উল্টো গোল হজম করে বসে। পেদ্রির ব্যাকপাস থেকে গোলরক্ষক উনাই সিমনের হাস্যকর ভুলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। বল ঠিকমতো রিসিভ করতে না পারায় জালে জড়ায়।

বিস্তারিত আসছে…

 

ad

পাঠকের মতামত