359729

ফ্রান্সের সঙ্গে ড্র করে নক-আউটে পর্তুগাল

নিউজ ডেস্ক।। চলমান ইউরো চ্যাম্পিয়নশিপে আজকের হাইভোল্টেজ ম্যাচে ২-২ গোলে ড্র করেছে ফ্রান্স ও পর্তুগাল। আজ বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখী হয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ও ইউরো চ্যাম্পিয়নরা।

ড্র করায় ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ফ্রান্স। গ্রুপ রানার্স আপ হয়ে নকআউটে জার্মানিও। ৩ ম্যাচে সমান ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় পর্তুগাল, তবে সমীকরণ মিলিয়ে নকআউটে যাচ্ছে তারাও।

রোনালদো এবং বেনজেমা দুইজনেরই জোড়া গোল। এই দু’জন একসঙ্গে ২০০৯ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন, একসঙ্গে খেলেছেন ৯ বছর। ব্যাকগ্রাউন্ড টানা যেতে পারে, দুই বন্ধুর লড়াই।

এবারের ইউরোতে ৬টি গ্রুপের শীর্ষ ১২ দল সরাসরি যাবে রাউন্ড অব সিক্সটিনে। বাকি ৪টি দল বাছাই করা হবে তৃতীয় হওয়া দলগুলো থেকে পয়েন্ট, গোল ব্যবধান, এসব বিবেচনায়। সে হিসেবে গ্রুপে থার্ড হলেও কোয়ালিফাই করছে পর্তুগাল।

 

ad

পাঠকের মতামত