১ লাখ ‘টাকা’ বিক্রি হতো ৩০ হাজার টাকায়!
নিউজ ডেস্ক।। রাজধানীর বাড্ডা এলাকা থেকে বিপুল পরিমাণ জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার রাতে র্যাব-১০ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার নাইমুল হাসান তৌফিক দীর্ঘদিন ধরে জাল টাকার কারবার করে আসছিলেন।
তার কাছ থেকে ৫০ লাখ ৫৮ হাজার জাল টাকা, জাল টাকা তৈরির একটি ল্যাপটপ, একটি প্রিন্টার একটি মোবাইল ফোন ও নগদ চার হাজার ৮২০ টাকা জব্দ করা হয়েছে।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এনায়েত কবীর সোয়েব জানান, তৌফিক সংঘবদ্ধ জাল নোট তৈরির সদস্য।
তাদের তৈরি এক লাখ টাকার জাল নোট আসল ৩০ হাজার টাকায় বিক্রি করা হতো। ঈদুল আযহাকে সামনে রেখে তৌফিক ও চক্রের সদস্যরা জাল নোট তৈরির প্রস্ততি নিচ্ছিলেন।




