359652

শ্যালিকার সঙ্গে প্রেম, অতপর…

নিউজ ডেস্ক। শেরপুরে শ্যালিকার সঙ্গে প্রেমের জের ধরে ঝগড়ার এক পর্যায়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছে এক স্বামী। তার নাম মফিজ মিয়া (৩৫)। মঙ্গলবার সকালে শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মরাকান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত গৃহবধূ নাছিমা (২৮) ইসলামপুর উপজেলার ডিক্রির চর নতুন পাড়া গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে। মফিজ মরাকান্দি গ্রামের সোহরাব আলীর ছেলে। তিনি ভাড়ায়চালিত মোটরসাইকেলের চালক। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মফিজের সঙ্গে প্রায় ১০ বছর আগে নাছিমার বিয়ে হয়। বেশ কিছুদিন ধরে শ্যালিকার সঙ্গে মফিজের ভালবাসার সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে মফিজ শ্যালিকাকে বিয়ে করতে চান। এটা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ শুরু হয়। এ কারণে প্রায়ই স্ত্রীকে মারধর করতেন মফিজ।

সদর থানার এসআই সুরেশ রাজবংশী বলেন, সোমবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া হয়। এরপর মঙ্গলবার সকালে স্ত্রীকে মারধরের এক পর্যায়ে শ্বাসরোধে হত্যা করে মফিজ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাছিমার লাশ উদ্ধার করে। পরে গ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মফিজকে গ্রেপ্তার করে পুলিশ।

শেরপুর সদর থানার ওসি মনসুর আহাম্মদ বলেন, এ ঘটনায় নিহত নাছিমার পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

ad

পাঠকের মতামত