শরীরচর্চার ছবি প্রকাশ করে আবারো ভাইরাল পরীমনি, ভক্তদের মাঝে সমালোচনার ঝড়
নিউজ ডেস্ক।। নিজেকে ফিট রাখতে ঘণ্টার পর ঘণ্টা করে শরীরচর্চা করছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। শুধু তাই নয়, আমেরিকান উপস্থাপক ডেভ পেলজারের একটি উক্তিও শেয়ার করেছেন ভক্তদের জন্য।
নিজের শরীরচর্চার ছবি অন্তর্জালে খুবএকটা প্রকাশ করেন না পরীমনি। তবে হুট করেই মঙ্গলবার ভোর ৬ টা ১০ মিনিটে পাঁচটি ছবি প্রকাশ করে ভক্তদের চমকে দিয়েছেন এই নায়িকা।
পরীমনি তার ছবির ক্যাপশনে লিখেছেন- “নিজেকে সাহায্য করার জন্য আপনাকে অবশ্যই নিজের হতে হবে। তাহলে আপনি সেরা হতে পারবেন। আপনি যখন কোনো ভুল করেন, সেখান থেকে শিখুন, নিজেকে যাচাই করুন এবং এগিয়ে যান।’’
এর আগে শরীরচর্চা নিয়ে পরীমনি বলেন, আমার নির্দিষ্ট কোনো সময় নেই। শুটিং থাকলে শরীরচর্চা খুব একটা করা হয় না, তবে অবসরে প্রতিদিনই চেষ্টা করি। প্রতিদিন একটু সময়ের জন্য হলেও ওয়ার্কআউট করা নিজের জন্যই ভালো।
সপ্তাহখানেক ধরে সারাদেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। সাভারের বিরুলিয়া এলাকায় ঢাকা বোট ক্লাবে গিয়ে ধর্ষণ ও হত্যাচেষ্টার শিকার হয়েও থানায় অভিযোগ দিতে না পারা, ফেসবুক পোস্ট ও সংবাদ সম্মেলনের মাধ্যমে যৌন নিগ্রহের শিকার হওয়ার ঘটনায় বিচারপ্রার্থনা— এর মাধ্যমেই আলোচনায় উঠে আসেন তিনি। এর পরপরই পরীমনির মামলা নেয়া হয়, গ্রেফতার করা হয় অভিযুক্ত নাসির উদ্দিন মাহমুদসহ পাঁচজনকে।




