ইউরো কাপের গ্রুপ এ-তে তিন ম্যাচ জিতেই নক আউট পর্বে পৌঁছল ইতালি
খেলাধূা ডেস্ক।। রবিবারের ম্যাচে ১০ জনের ওয়েলসকে ১-০ গোলে হারাল আজুরিরা। অন্যদিকে ম্যাচ হেরেও গোল পাথর্ক্যে সুইৎজারল্যান্ডের থেকে এগিয়ে থাকার দরুণ শেষ ১৬ রাউন্ডে পৌঁছে গেল গ্যারেথ বেলের দল।
টানা ৩০টি আন্তর্জাতিক ম্যাচে অপরাজিত থেকে অনন্য রেকর্ডের মালিকও হল আজুরিরা।
রোমে ইউরো কাপের এ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েলসের বিরুদ্ধে প্রথম থেকেই প্রাধান্য বিস্তার করে ইতালি।
৪-৩-৩ ছকে দল সাজিয়ে ফুটবলারদের প্রথম থেকেই আক্রমণে পাঠান আজুরিদের কোচ রোবের্তো মানচিনি।
দুর্দান্ত বোঝাপোড়ায় বারবার ওয়েলসের ডি বক্সে ঢুকে পড়েন আন্দ্রেয়া বেলত্তি, ফেদেরিকো কিয়েজা এবং ফেদেরিকো বের্নারদেস্কি। প্রথমার্ধেই একাধিকবার গোল করার মতো পরিস্থিতি তৈরি করে ফেলে ইতালি।




