রোনালদোর ৩টি দামি জিনিস
খেলাধূলা ডেস্ক।। নিজস্ব একটি ফ্যাশন এবং লাইফস্টাইল ব্র্যান্ড রয়েছে। রোনালদোর ব্র্যান্ডের মূল্য ১০০ মিলিয়ন ইউরোরও বেশি। রোনালদোর ব্র্যান্ড পুরুষদের পোশাক, পারফিউম, চশমাসহ একাধিক জিনিস বিক্রি করে থাকে।
বিশ্বের প্রথম বিলিয়নিয়ার ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। পাঁচবারের ব্যালন ডি’ওর জয়ী তারকার কাছে একাধিক দামি জিনিস যে থাকবে, তা জানারই কথা। এবার তাই সিআর সেভেনের কাছে থাকা তিনটি সবচেয়ে দামি জিনিসের নাম একটু জেনে নেওয়া যাক।
জনপ্রিয় ফুটবলারের কাছে বিশ্বের সবচেয়ে দামি গাড়িটি রয়েছে। পর্তুগিজ তারকার কাছে থাকা বাগাটি লা ভয়চার নয়ের গাড়িটির মূল্য প্রায় ৮ দশমিক ৫ মিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮৬ কোটি টাকা। সুভেন্টাস সুপারস্টারের এই গাড়িটি ঘণ্টায় ৩৮০ কিমি পর্যন্ত গতিতে চলতে পারে।
তবে শুধু এই গাড়িটিই নয়, সিআর সেভেনের বাড়ির গ্যারেজে বাগাটি ভেরোন, বেন্টলি জিটি স্পিড, অডি আর৮সহ একাধিক দামি গাড়ি সাজানো রয়েছে।
রেকর্ড গড়া এবং ভাঙা ছাড়াও রোনালদোর লাক্সারি ঘড়ির প্রতিও খানিক দুর্বলতা রয়েছে। ২০১৮ সালে ওল্ড ট্র্যাফোর্ডে এক সংবাদ সম্মেল চলাকালে অনুরাগীদের নজর কেড়েছিল রোনালদোর হাতের হীরা দিয়ে বাঁধানো ঘড়িটি। পরে জানা যায়, ফ্র্যাঙ্ক মুলার কোম্পানির ঘড়িটির মূল্য প্রায় এক দশমিক ২ মিলিয়ন পাউন্ড। শুধু এটিই নয়, পর্তুগিজ ফরোয়ার্ডের কাছে রোলেক্স, হাবলট, পাটেক ফিলিপসহ একাধিক নামি কোম্পানির দামি দামি ঘড়ি রয়েছে।
এছাড়া পর্তুগাল অধিনায়ক রোনালদোর সিআর সেভেন নামে নিজস্ব একটি ফ্যাশন এবং লাইফস্টাইল ব্র্যান্ড রয়েছে। একটি নামি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, রোনালদোর ব্র্যান্ডের মূল্য ১০০ মিলিয়ন ইউরোরও বেশি। রোনালদোর ব্র্যান্ড পুরুষদের পোশাক, পারফিউম, চশমাসহ একাধিক জিনিস বিক্রি করে থাকে।




