358513

মোবাইলে গেম খেলতে না দেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

নিউজ ডেস্ক।। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মোবাইলে গেম খেলতে না দেওয়ায় মা-বাবার ওপর অভিমান করে গ্যাস ট্যাবলেট খেয়ে অষ্টম শ্রেণির এক ছাত্র আত্মহত্যা করেছে।

গতকাল রোববার রাত ৯টার দিকে উপজেলার দূর্গানগর ইউনিয়নের রাজমান গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ওই স্কুলছাত্রের নাম রাফি। সে রাজমান গ্রামের শাহ আলীর ছেলে এবং রাজমান এলাকার গ্রীনল্যান্ড কিন্ডারগার্টেন স্কুলের ছাত্র।

উল্লাপড়া থানার উপপরিদর্শক (এসআই) আছাদ জানান, মোবাইলে গেম খেলতে নিষেধ করায় মা-বাবার ওপর অভিমান করে রাফি গ্যাস ট্যাবলেট খায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

উল্লাপাড়া মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ad

পাঠকের মতামত