357266

অগ্রিম টাকা নিয়ে টিকা না দেওয়া গ্রহণযোগ্য নয়, সেরামকে শক্তভাষায় সরকারের বলা উচিৎ: পাপন

নিউজ ডেস্ক।। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের এমডি নাজমুল হাসান পাপন ঢাকার কুর্মিটোলা হাসপাতালে করোনার দ্বিতীয় ডোজ টিকা নিয়ে বের হয়ে সাংবাদিকদের একথা বলেন। চ্যানেল২৪ ও নিউজ২৪টিভি

তিনি বলেন, সেরাম ইনস্টিটিউটকে দেড় কোটি ডোজ টিকার টাকা দিয়ে পাওয়া গেছে ৭০ লাখ। বাকি রয়েছে ৮০ লাখ। ভারত যে বাংলাদেশের বন্ধু সেটা এখন বিবেচনা করার সময় এসেছে। মিষ্টি কথায় সব চলবে না। ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে হবে।

এদিকে করোনার সংক্রমণ আর মৃত্যু বেড়ে যাওয়ায় ভারতে চলছে অক্সিজেন সংকট। তাই অক্সিজেন রপ্তানী বন্ধ রেখেছে দেশটি। এমন অবস্থায় বিকল্প উপায় খুঁজছে বাংলাদেশ। দেশীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বলছে, সার্বিক সহযোগিতা পেলে এখানেই চাহিদার ৯০ ভাগ অক্সিজেন উৎপাদন করা সম্ভব।

 

ad

পাঠকের মতামত