357202

ফতুল্লার জামাইবাজার এলাকার ভবনে বিস্ফোরণ, শিশুসহ ১১ জন দগ্ধ

নিউজ ডেস্ক।। নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লায় জামাইবাজার এলাকার একটি ভবনে বিস্ফোরণে শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছেন। আজ শুক্রবার ভোর ৬টার দিকে এই বিস্ফোরণ হয়।

জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফী এ তথ্য নিশ্চিত করেছেন।

আরিফী জানান, ভবনের তৃতীয় তলায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দগ্ধ পাঁচজনকে রাজধানীতে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। অন্যদের নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, দগ্ধ ব্যক্তিদের মধ্যে একই পরিবারের ছয়জন ও আরেক পরিবারের পাঁচজন আছেন। এই দুই পরিবার ভবনের তৃতীয় তলার পাশাপাশি দুই ফ্ল্যাটে থাকে।

 

ad

পাঠকের মতামত