356954

করোনায় দেশে মৃত্যুর সব রেকর্ড ভাঙলো

নিউজ ডেস্ক।। দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ রেকর্ড ১১২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৪ হাজার ২৭১ জন।

আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় মৃতদের নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ১০ হাজার ৪৯৭ জনের। মোট শনাক্ত হয়েছে ৭ লাখ ২৩ হাজার ২২১ জন। গত একদিনে নমুনা পরীক্ষা করা হয় ২৪ হাজার ১৫২ জনের।

 

ad

পাঠকের মতামত