356801

শেষবারের মতো দেখা হলো না কবরী চাচির সঙ্গে : শামীম ওসমান

ডেস্ক রিপোট।। বরেণ্য চলচ্চিত্র অভিনেত্রী ও রাজনীতিবিদ সারাহ বেগম কবরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) শামীম ওসমান। তিনি মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শামীম ওসমান বলেন, ‘সারাহ বেগম কবরী একজন কিংবদন্তি অভিনেত্রী ছিলেন এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্যও ছিলেন। মহান মুক্তিযুদ্ধে তার ব্যাপক ভূমিকা ছিল। সম্পর্কে তিনি আমার চাচি ছিলেন। গত ২-৩ মাস আগে ওনার (কবরী) সঙ্গে আমার কথা হয়েছিল। তিনি বলেছিলেন, “শামীম বাসায় আসো। তোমার সঙ্গে আমার কথা আছে। আমি বলেছি, চাচি আসব। কষ্টের বিষয় আমি কথা দিয়েও কথা রাখতে পারিনি”।’

করোনার কারণে চাচির বাসায় যাওয়া হয়নি শামীম ওসমানের। শেষবারের মতো দেখাটাও হলো না চাচির সঙ্গে। শামীম ওসমান বলেন, ‘তিনি অসুস্থ থাকা অবস্থায় আমি নামাজ পড়ে ওনার জন্য দোয়া করেছি। আমি অত্যন্ত মর্মাহত তার মৃত্যুতে। চাচির জন্য আমি সবার কাছে দোয়া প্রার্থনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন কবরী চাচিকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক।’

 

ad

পাঠকের মতামত