356723

চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক-পুলিশ সংঘর্ষে নিহত ৪, আহত ২৫

নিউজ ডেস্ক।। চট্টগ্রামের বাঁশখালীতে কয়লা বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ৪ জন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন। ‍গুলিবিদ্ধ ৬ জনকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করানো হয়েছে।

শনিবার (১৭ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের বাঁশখালী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- আহমদ রেজা (১৮), রনি হোসেন (২২), শুভ (২৪) ও মো. রাহাত (২৪)।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন জানান, বাঁশখালী বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ হয়েছে। ওই সংঘর্ষে একজনের মৃত্যুর খবর পেয়েছেন বলেও জানান তিনি।

স্থানীয়রা জানান, ইফতার, নামাজ সুচি নির্ধারন, বেতন ভাতা নিয়ে বিক্ষোভ শুরু করে স্থানীয় শ্রমিকরা। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রন করতে চায় কর্তৃপক্ষ । পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে আসে। তুমুল সংঘর্ষ জড়িয়ে পড়ে পুলিশের সাথে । এ সংঘর্ষে আহত হয়েছে অন্তত শতাধিক ব্যাক্তি।

 

ad

পাঠকের মতামত