356710

হেফাজতের ঢাকা মহানগর নায়েবে আমির গ্রেপ্তার

নিউজ ডেস্ক।। রাজধানীতে হেফাজতে ইসলামের নেতা জুবায়ের আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে পুরান ঢাকার লালবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

জুবায়ের আহমেদ হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের নায়েবে আমির। এ নিয়ে ঢাকায় হেফাজতে ইসলামের পাঁচজন নেতাকে গ্রেপ্তার করা হলো।

ডিবির যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম বলেন, ‘গোপন খবরের ভিত্তিতে বিকেল সাড়ে চারটার দিকে লালবাগ এলাকা থেকে জুবায়ের আহমেদকে গ্রেপ্তার করা হয়।

০১৩ সালের ৫ মে হেফাজতের ঢাকা অবরোধকে কেন্দ্র করে সহিংস ঘটনায় মতিঝিল থানায় হওয়া মামলা এবং সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরোধিতা করে সংঘটিত সহিংস ঘটনায় একই থানার একাধিক মামলার আসামি তিনি।’
এ নিয়ে আট বছর আগের ওই মামলায় তিনজনকে ধরা হয়েছে। এর বাইরে গত মার্চ থেকে দেশের বিভিন্ন এলাকায় তাণ্ডবের ঘটনায় করা মামলায় ধরা পড়েছেন আরও অন্তত তিন জন শীর্ষ নেতা।

গত ১১ এপ্রিল ধরা পড়েন হেফাজতের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী। পরদিন তাকে সাত দিনের রিমান্ডে নেয়া হয়। দুই দিন পর গ্রেপ্তার হন হেফাজতের সহপ্রচার সম্পাদক মুফতি শরিফউল্লাহ। এক দিনের রিমান্ড শেষে তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানো হয়েছে। তাকেও ২০১৩ সালের ৫ মের তাণ্ডবের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

 

ad

পাঠকের মতামত