356579

আলোচনায় নিশো-মেহজাবীনের ‘মহব্বত’

বিনোদন ডেস্ক।। পবিত্র রমজান মাসকে লক্ষ্য করে একটি বিশেষ নাটকে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। নাম ‘মহব্বত’। প্রকাশের পর নাটকটি এখন সোশ্যাল মিডিয়ায় রয়েছে আলোচনার শীর্ষে।

সিএমভি’র প্রযোজনায় ‘মহব্বত’ উন্মুক্ত হয় ১০ এপ্রিল। মুক্তির ৫ দিনে এটির ভিউ দাঁড়াল প্রায় ৩০ লাখ! সবচেয়ে ‍উল্লেখযোগ্য দিক, নাটকটির কমেন্ট বক্সে দর্শকদের পজিটিভ মন্তব্য। যেমন নজির সাম্প্রতিক সময়ের কোনো কনটেন্টের বেলায় দেখা যায় না। ২৪ হাজার মন্তব্যের মধ্যে ৯৮ ভাগই পজিটিভ।

এদিকে ‘মহব্বত’ গল্পে দেখা যায়, মফস্বল শহরের বখাটে যুবক আফরান নিশো। সারা দিন বন্ধুদের নিয়ে আড্ডা মারে আর মেয়েদের উত্ত্যক্ত করে। অন্যদিকে হাজী সাহেবের যোগ্য মেয়ে মেহজাবীন। যার দুটো চোখ ছাড়া সবই পর্দায় থাকে। সেই মেহজাবীনের ওপর নজর পড়ে নিশোর। তখনই বাধে বিপত্তি। ঘটে অবিশ্বাস্য এক ঘটনা। এগিয়ে যায় গল্প।

মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান। নির্মাতার ভাষ্য, ‘গ্রামে বা মফস্বল শহরে এমন অসংখ্য চরিত্র আমরা প্রতিনিয়ত দেখতে পাই। এসব চরিত্র নিয়ে নেতিবাচক গল্পই বেশি দেখি। তবে এই নাটকের মাধ্যমে বিশেষ একটি দিক তুলে ধরার চেষ্টা করেছি। এতে যেমন ভিন্ন একটি গল্প আছে, তেমনি দারুণ একটি বার্তাও আছে দর্শকদের জন্য। সম্ভবত সে কারণেই দর্শকদের কাছ থেকে আশাতীত সাড়া পাচ্ছি।’

 

ad

পাঠকের মতামত