356598

দরজা খুলে স্বামীর অপেক্ষায় গৃহবধূ, ঘরে ঢুকে ‘ধর্ষণ’ করল যুবক

নিউজ ডেস্ক।। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে বলে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার বান্ধাবাড়ি গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে গতকাল বুধবার কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ওই ব্যক্তির নাম সাইফুল হাওলাদার (৩৫)। তিনি উপজেলার বান্ধাবাড়ি গ্রামের হাবিব হাওলাদারের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে ধর্ষণের শিকার ওই গৃহবধূ স্বামীর বাড়ি ফেরার অপেক্ষায় ঘরে দরজা খুলে অপেক্ষা করছিলেন। এসময় সাইফুল হাওলাদার (৩৫) ঘরে ঢুকে ওই গৃহবধূকে ধর্ষণ করেন। এ ঘটনায় গৃহবধূ কোটালীপাড়া থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান জানান, গতকাল বুধবার ধর্ষণের শিকার ওই গৃহবধূর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। এছাড়া আসামি সাইফুল হাওলাদারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

 

ad

পাঠকের মতামত