লকডাউন দিয়ে মাদ্রাসা বন্ধ করা যাবে না: বাবুনগরী
নিউজ ডেস্ক।। রোববার (১১ এপ্রিল) ফেসবুক লাইভে হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরী আরও বলেন, নিরীহ মানুষকে ধরা বন্ধ করতে হবে।
তিনি বলেন, মাহে রমজান মাসে এহতেকাফ, তারাবি ও জুম্মার নামাজ বন্ধ করা যাবে না। কোনও শরীয়ত বর্হিভুত কাজ করা যাবে না। শরীয়তের হুকুম মেনে চলতে হবে। দোয়া, তালিম, তেলোয়াত চালু রাখতে হবে। তাহলে দেশ থেকে করোনা চলে যাবে।
বাবুনগরী বলেন, সুস্থ স্বাভাবিকভাবে রমজান পালনে কোনও ধরনের বাধা দেয়া যাবে না। যারা কওমী মাদ্রাসার সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে তারা কেউ বাঁচতে পারবে না।
তিনি বলেন, সরকার পতন হেফাজতের উদ্দেশ্য নয়। মিথ্যা মামলা দিয়ে জনগণের হয়রানি বন্ধ করতে হবে। যাদের নামে মিথ্যা মামলা করা হয়েছে তা প্রত্যাহার করতে হবে।




