356053

অনৈতিক কাজে এসে জনতার হাতে ধরা সালমান শাহ, তারপর…

নিউজ ডেস্ক।। সালমান শাহ, বয়স উনিশের এ যুবক গতকাল শুক্রবার শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে দেখা করতে গিয়েছিলেন তার প্রেমিকার সঙ্গে। সেখানে প্রেমিকার সঙ্গে অনৈতিক কাজ করতে শুরু করেন তিনি। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন তাকে ধরে ফেলে। পরে তাকে আটক করে পুলিশ।

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের একটি গ্রামে ঘটনাটি ঘটে। সালমান শাহর তার প্রেমিকাকেও থানায় নিয়েছে পুলিশ। সালমানের বাবার নাম আইনাল হক। তাদের বাড়ি উপজেলার ডোয়াইল ইউনিয়নের একটি গ্রামে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানায়, সালমানের প্রেমিকা দশম শ্রেণি পড়ুয়া। শুক্রবার ওই কিশোরীর মা ও নানি বাড়িতে না থাকায় দেখা করতে চান সালমান। প্রেমিকা তাকে মানা করলেও জোর করে তার ঘরে ঢোকেন সালমান। প্রেমিকার সঙ্গে অনৈতিক কাজ করতে শুরু করলে বাড়ির আশেপাশের লোকজন বিষয়টি টের পায়। তারা ওই কিশোরীর ঘরে এসে সালমানকে ধরে বেঁধে রাখে। পরে খবর দিলে পুলিশ সালমান ও তার প্রেমিকাকে থানায় নিয়ে যায়।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ছেলে ও মেয়েকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

 

ad

পাঠকের মতামত