355164

কাউন্সিলর চাঁদাবাজির মামলায় কারাগারে

নিউজ ডেস্ক।। গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. হাবিবুল্ল্যাহকে চাঁদাবাজির মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ বুধবার দুপুর ২টায় গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গাজীপুর কোর্ট পরিদর্শক মনিরুল ইসলাম পিপিএম এ তথ্য নিশ্চিত করতেন। তিনি জানান, একটি চাঁদাবাজির মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন মো. হাবিবুল্ল্যাহ। ওই মামলায় আদালতের দেওয়া জামিন আদেশের সময় শেষ হওয়ায় নিম্ন আদালতে জামিনের আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

২০১৯ সালের ১০ জুলাই গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ট্রাক স্ট্যান্ডে চাঁদাবাজির ঘটনায় দুই জনকে হাতেনাতে আটক করে পুলিশ। মামলার এজাহারে তার নাম না থাকলেও কাউন্সিলর মো. হাবিবুল্ল্যাহর নির্দেশে চাঁদাবাজি করা হচ্ছিল বলে মামলার আসামিরা ১৬৪ ধারার জবানবন্দি দেন।

হাবিবুল্ল্যাহ শ্রীপুর পৌরসভার বেরাইদের চালা গ্রামের হোছেন আলীর ছেলে। তিনি শ্রীপুর থানা যুবলীগ নেতা। সম্প্রতি শ্রীপুর পৌরসভা নির্বাচনে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর পদে জয়লাভ করেন তিনি। উৎস: দৈনিক আমাদের সময়।

 

ad

পাঠকের মতামত