ঘরের ওপর পড়ল আস্ত বিমান! (ভিডিও)
ডেস্ক রিপোর্ট।। যুক্তরাষ্ট্রে একটি বাড়ির ওপর বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিমানের পাইলটসহ তিনজনের মৃত্যু হয়েছে। খবর সিএনএনের।
রোববার (৩ জানুয়ারি) দেশটির মিশিগান অঙ্গরাজ্যে দুর্ঘটনায় পড়া বিমানটিতে নিহতদের মধ্যে একজন পাইলট অপর দুজন যাত্রী ছিলেন। তবে এ ঘটনায় নিরাপদ আছেন ওই বাড়ির বাসিন্দারা।
ক্ষতিগ্রস্ত বাড়ির এক নারী জানিয়েছেন, দুর্ঘটনার সময় বাড়ির ভেতরেই ছিলেন তারা। দুর্ঘটনার আগ মুহূর্তে লিভিং রুমে টিভি দেখা নিয়ে তর্কে জড়িয়ে পড়েন। এরপর পাশের অন্য রুমে চলে যান সবাই। ঠিক সে মুহূর্তেই লিভিং রুমের ওপর আছড়ে পড়ে বিমানটি।
এদিকে, বিমান বিধ্বস্তে ক্ষতিগ্রস্ত বাড়ির সবাই সৌভাগ্যক্রমে বেঁচে আছেন এবং তারা নিরাপদে বের হতে পারলেও বাড়িটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কাউন্টি শিরিফের কার্যালয়।




