351682

এবার কালি মন্দিরের প্রতিমা ভাঙচুর

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙার পর এবার শ্মশান ঘাটের কালি মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। রবিবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের কিসমত সৈয়দপুর ইলুয়া পুকুর শ্মশান ঘাট কালি মন্দিরে এ ঘটনা ঘটে।

ওই এলাকার ননী গোপাল, ভবেশ রায়, জয়দেব রায় জানান, রাতে কীর্তন গাইতে যাওয়ার সময় ওই কালি মন্দিরে প্রণাম জানাতে যায় তারা। এ সময় তারা দেখেন, কালি মন্দিরের কালি প্রতিমাটি মাথা ভাঙা অবস্থায় মাটিতে পড়ে আছে। পরে স্থানীয়দের খবর দেন তারা।

মন্দিরের সভাপতি জিতেন চন্দ্র রায়ের অভিযোগ, মন্দিরের জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটনো হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় জানান, বিষয়টি গুরুত্বের সহিত দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত শুক্রবার বিকালে পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তায় নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙার চেষ্টা করে এক ব্যক্তি। এ সময় পুলিশ হাতেনাতে তাকে আটক করে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতায় আইনে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।

 

ad

পাঠকের মতামত