351593

নারায়ণগঞ্জে ব্যাটারি কারখানায় ভয়াবহ আগুন

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়ায় একটি ব্যাটারি কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আজ রবিবার (৩ জানুয়ারি) সকালে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে দুপুর ১২টায় এ সংবাদ লেখার সময় পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, সকাল ১০টা ৫১ মিনিটে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

কারখানাটির শ্রমিকরা জানান, সকালে কাজে যোগদান করার পরপরই আগুন লাগে। এতে অনেক ক্ষয়ক্ষতি হবে বলে মনে হচ্ছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে আমরা কাজ শুরু করেছি। তবে প্রধান ফটক নির্মাণাধীন থাকায় ভেতরে প্রবেশে বেগ পেতে হচ্ছে আমাদের।

 

ad

পাঠকের মতামত