351340

দূর্ঘটনার হাত থেকে ট্রেনকে রক্ষা করায় স্কুলছাত্রকে পুরস্কৃত

জয়পুরহাটে দূর্ঘটনার হাত থেকে ট্রেন ও শত শত যাত্রীকে রক্ষা করা স্কুল ছাত্র সাজিদকে পুরষ্কৃত করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদের পক্ষ থেকে নগদ ৫ হাজার টাকা সাজিদ ও তার বাবা-মায়ের হাতে তুলে দেন পরিষদের চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না।

এসময় উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেন, উপজেলা প্রকৌশলী আব্দুল কাইয়ুম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসাঃ নূর-এ-শেফা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর পাঁচবিবি উপজেলার খাসবাগুরি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে কিশোর সাজিদ রেল লাইনের পাশ দিয়ে হেটে যাওয়ার সময় লাইন ভেঙ্গে ফাঁক হয়ে যাওয়া দেখতে পায়। এসময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকা গামী দ্রুতযান ট্রেনটি আসতে দেখে বিষয়টি তাঁর মাকে বললে ছেলেকে লাল কাপড় উড়াতে বলে। সাজিদের শরীরে থাকা লাল গেঞ্জী বাঁশের মাথায় জড়িয়ে উড়াতে থাকে। এসময় ড্রাইভার ট্রেনটি থামিয়ে শত শত যাত্রীর প্রাণ রক্ষা করে।

 

ad

পাঠকের মতামত