350798

‘উনি তো আমার জানের দাদা, উনাকে নিয়ে কেন ফেক

বিনোদন ডেস্ক।।  সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে একটি ভুয়া খবর ছড়িয়ে পড়েছে। আর তা হলো- অভিনেতা আব্দুল কাদের মারা গেছেন। এমন খবরে চরম বিরক্ত অভিনেতার পরিবার।

বিষয়টি জানাতে একটি ভিডিও পোস্ট করেছেন আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা।

কান্না করতে করতে তিনি বলেন, ‘আমি সিমরিন লুবাবা। আপনারা কেন আমার দাদাকে নিয়ে ফেক নিউজ বানাচ্ছেন? উনি তো আমাদের সবার মাঝে এখনো বেঁচে আছেন। উনাকে নিয়ে ফেক নিউজ বানালে তো আমার কষ্ট লাগে। উনি তো আমার জানের দাদা। আমার কি কষ্ট লাগে না? ফেক নিউজ না বানিয়ে দোয়া করেন।’

অভিনেতা আব্দুল কাদেরে ক্যান্সারের রোগী। ২০ ডিসেম্বর তাকে ভারতের চেন্নাই থেকে ফিরিয়ে এনে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার করোনা পরীক্ষা করা হলে পজিটিভ আসে।

বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালের মেডিকেল অনকোলজিস্ট ডা. ফেরদৌস শাহরিয়ার সাঈদের তত্ত্বাবধানে রয়েছেন।

তিনি আপাতত মুখে কিছু খেতে পারছেন না। নল দিয়ে স্যালাইন দেওয়া হচ্ছে তাকে। তবে কথা বলছেন স্বাভাবিকভাবেই।

 

ad

পাঠকের মতামত