350672

যমজ হয়ে জন্ম, মৃত্যুও একসঙ্গে

রাহিম আহমদ ও ফাইজা বেগম জন্মেছিল এক সঙ্গে। এই ভাইবোনের মৃত্যুও হলো একসঙ্গে। মাত্র ১৯ মাস বয়সে গতকাল রোববার সন্ধ্যায় বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে মারা গেছে তারা।

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারের জালালপুর শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রাহিম আহমদ ও ফাইজা বেগম শেখপাড়া গ্রামের মোস্তাক আহমদের ছেলেমেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, যমজ ভাইবোন বাড়ির উঠানে খেলছিল। খেলার একপর্যায়ে সবার অগোচরে দুজনে বাড়ির সামনে পুকুরে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজি করে তাদের পাওয়া যাচ্ছিল না। পরে পুকুরে দুজনের লাশ ভেসে ওঠে।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছাহাবুল ইসলাম জানান, গতকাল রাতে ওই ঘটনায় শিশুদের বাবা মোস্তাক আহমদ অপমৃত্যুর মামলা করেছেন।

ad

পাঠকের মতামত