349678

প্রেমিককেই বিয়ে করলেন অপর্ণা

বিনোদন ডেস্ক: সাতপাকে বাঁধা পড়লেন নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় মুখ অপর্ণা ঘোষ। বৃহস্পতিবার রাতে চট্টগ্রামে এই বিয়ে অনুষ্ঠিত হয়। বর দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক সাতরাজিৎ দত্ত।

সনাতন ধর্মীয় রীতি অনুসারে বৃহস্পতিবার সাড়ে ৯টায় তাদের বিয়ে শুরু হয়। বিয়ের আনুষ্ঠানিকতা চলে মধ্যরাত পর্যন্ত।

৭ ডিসেম্বর রাতে চট্টগ্রামে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আশীর্বাদ অনুষ্ঠান সেরেছেন তারা। অপর্ণা ঘোষের বর জাপানে পড়ালেখা করেছেন। তিনি আইটি ইঞ্জিনিয়ার।

প্রসঙ্গত ২০০৬ সালে ‘লাক্স চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতা’র মাধ্যমে মিডিয়ায় পা রাখেন রাঙামাটির মেয়ে অপর্ণা ঘোষ। এ আসরে সেরা পাঁচে জায়গা পান তিনি।

তার প্রথম অভিনয় ছিল ‘তবুও ভালোবাসি’ নাটকে। এর পর আর পিছু ফিরে তাকাতে হয়নি। টিভি নাটক, মঞ্চ, মডেলিং, চলচ্চিত্র, উপস্থাপনাসহ বিনোদন জগতের প্রায় সব ক্ষেত্রেই তার সরব উপস্থিতি দেখা গেছে গত কয়েক বছরে।

বড়পর্দায়ও অভিনয় করছেন অপর্ণা। তার সিনেমাগুলোর মধ্যে ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘মেঘমল্লার’, ‘সুতপার ঠিকানা’, ‘ভুবন মাঝি’ বেশ প্রশংসিত হয়েছে। ২০১৩ সালে ‘মৃত্তিকা মায়া’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।

ad

পাঠকের মতামত