349656

আজ স্বপ্ন পুরোন হলো, ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী : মাশরাফি

স্পোর্টস ডেস্ক : ৪১ তম ও শেষ স্প্যানটি বসানোর মাধ্যমে দৃশ্যমান হয়েছে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সেতুর ১২-১৩ নাম্বার পিলারে শেষ স্প্যানটি বসানোর কাজ সফলতার সঙ্গে সম্পন্ন হয়। ৪১তম স্প্যানের জোড়া লাগানোর মাধ্যমে পদ্মার দুই পাড়ও যুক্ত হয়ে গেছে।

স্বপ্নের পদ্মা সেতু দৃশ্যমান হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইলের সাংসদ মাশরাফি বিন মোতুর্জা ফেসবুক স্ট্যাটাসে বলেন, ”স্বপ্ন মানুষ ঘুমিয়েই দেখে, কিন্তু যে স্বপ্ন মানুষ জেগে জেগে দেখে সে স্বপ্ন তাকে আর ঘুমাতে দেয় না। আজ স্বপ্ন পুরোন হলো। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেএী শেখ হাসিনা।”

পদ্মা সেতুর প্রথম স্প্যানটি খুঁটির ওপর বসেছিল ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর। পদ্মার মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি)। আর নদীশাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন। এ বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো। সেতুর মূল কাঠামোটা স্টিলের, যা স্প্যান হিসেবে পরিচিত। খুঁটি ও যানবাহন চলাচলের পথ কংক্রিটের।

ad

পাঠকের মতামত