349546

অভাবীদের জন্যে নিজের সম্পত্তি বন্ধক রাখলেন অভিনেতা

করোনাকালে অভাবী মানুষদের সহযোগিতায় যে সব বলিউড অভিনেতারা এগিয়েছেন তাদের মধ্যে অনন্য উচ্চতায় আছেন সোনু সুদ। কারণ মানুষের সহযোগিতার জন্য সম্পদ বন্ধক রাখতে হয়েছে অভিনেতার।

পর্দার খলনায়কের ইমেজ ছাপিয়ে বাস্তবের নায়ক হয়ে উঠেছেন সোনু সুদ। করোনার এই সংকটকালে কখনও ভারচুয়াল ক্লাসের জন্য শিক্ষার্থীকে ল্যাপটপ কিংবা মোবাইল পৌঁছে দিয়েছেন, কখনও শ্রমিকদের কাজের ব্যবস্থা করে দিয়েছেন, দুঃস্থদের চিকিৎসার জন্য টাকা দিয়েছেন।

সে সময় অনেকে জিজ্ঞাসা করেছিলেন এত টাকা পাচ্ছেন কোথায় সোনু? মুচকি হেসে সে প্রশ্ন এড়িয়ে গিয়েছিলেন সোনু। এবার জানা গেল, মুম্বাইয়ের জুহুতে নিজের আট সম্পত্তি বন্ধক রেখেছেন অভিনেতা। তার বিনিময়ে পেয়েছেন ১০ কোটি রুপি। সেই টাকা দিয়ে ক্রমাগত মানুষের সেবা করছেন তিনি।

একাধিক ভারতীয় গণমাধ্যম জানায়, ভারতের বিভিন্ন স্থানে কেনা ভবনের অংশ, দোকান ও তার স্ত্রী সোনালির নামের সম্পদ বন্ধক রেখেছেন অভিনেতা। এসবের বিনিময়ে ১০ কোটি রুপি ঋণ নিয়েছেন সোনু।
সূত্র- হিন্দুস্তান টাইমস

ad

পাঠকের মতামত