349320

রাজশাহীতে তরুণীকে ধূমপান করতে দেখে ‘ঝাঁপিয়ে’ পড়লো একদল যুবক

ধূমপান মানে বিষপান, এ কথা সবারই জানা। আর এ কারণেই ধুমপান করতে সারাবিশ্বেই নিরুৎসাহিত করা হচ্ছে। আর বাংলাদেশে তো প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ। ধরা পড়লে শাস্তিযোগ্যও বটে।

কিন্তু সেই শাস্তি দেয়ার জন্য সুনির্দিষ্ট কর্তৃপক্ষ আছে। তাই বলে প্রকাশ্য দিবালোকে এক তরুণীকে ধুমপান করতে দেখে যাচ্ছেতাই ভাষায় গালাগাল করা আবার অনুমতি ছাড়া মেয়ের ভিডিও ধারণ করে সেটি আবার সোশ্যাল মিডিয়ায় ছাড়া মুর্খতার পরিচায়।

গতকাল (৬ সিসেম্বর) একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে এক তরুণ-তরুণী কোন এক পার্কে বসে আড্ডা মারছে আর ধুমপান করছে। কিছুক্ষণ পরেই তাদের দিয়ে ধেয়ে আসে শার্ট-প্যান্ট পরা এক ব্যক্তি। তার পিছু নেয় আরো কয়েকজন। শুরু থেকেই মোবাইল ক্যামেরায় ভিডিও ধারণ করা হচ্ছিল। দ্রুতই তামাশা দেখতে আরো অনেক মানুষ জড়ো হয়ে যায়।

অতঃপর সেই তরুণ-তরুণীকে উদ্দেশ্য করে এক ব্যক্তির নেতৃত্বে গালিগালাজ শুরু হয়। প্রকাশ্যে ধুমপান করাটা তাদের কাছে সমস্যা নয়, সমস্যা হলো একজন মেয়ে ধুমপান করছে সেটা! কিন্তু এভাবে ধুমপানের জন্য কোনো নারী বা পুরুষকে হেয় করার সুযোগ নেই। আর ভিডিও করা আরো মারাত্মক অপরাধ।

বলা হচ্ছে ঘটনাটি রাজশাহী শহরে ঘটেছে। ঘটনাস্থলে উপস্থিত জনতা বলছি, এইটা নাকি মেয়ে মানুষ! এরপরেই নেট জনতার প্রশ্ন সমাজে হাজারটা অনিয়ম, দুর্নীতি, ধর্ষণ, নীপিড়নের ঘটনা ঘটলে এদের খুঁজে পাওয়া যায় না। সরকার মাস্ক বাধ্যতামূলক করলেও সেখানে উপস্থিত কারও মুখেই মাস্ক ছিল না। চা খেতে খেতে খুব গুছিয়ে সেই ব্যক্তিকে ওই জুটিকে হেনস্থা করতে দেখা গেছে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ দায়েরের খবর পাওয়া যায়নি।

ভিডিওটি:-

ad

পাঠকের মতামত