349280

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদ চলচ্চিত্র শিল্পীদের

কুষ্টিয়া পৌরসভার পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ হচ্ছে সারা দেশে। এবার এই প্রতিবাদের অংশ হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনের শিল্পীরাও। শিল্পীরা তাদের ফেসবুক ওয়ালে প্রতিবাদ জানিয়ে পোস্ট দিয়েছেন।

চিত্রনায়ক রিয়াজ তার ফেসবুকে লিখেছেন, ‘এ আঘাত বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর নয়, এ আঘাত বাংলাদেশের উপর। রক্তে আগুন প্রতিরোধ করো।’ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারীদের দেশদ্রোহী বলে আখ্যা দিয়েছেন চিত্রনায়িকা নিপূন। তিনি লিখেছেন, ‘বাংলাদেশ রাজাকার আর ধর্মান্ধদের দেশ নয়। যারা আঘাত করেছে ওদের ক্ষমা নেই। ওরা দেশদ্রোহী।’

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান ভাস্কর্য ভাঙচুরকারীদের শাস্তি দাবি করে লিখেছেন, ‘জাতির পিতার ভাস্কর্যের উপর আঘাতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ সাইমন সাদিক লিখেছেন, ‘কার ভাস্কর্য ভাঙচুর করছেন? ভাস্কর্য ভাঙচুর যারা করেছে তাদের কঠিন শাস্তির আবেদন করছি।’

এদিকে, কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আটকরা হলেন-কুষ্টিয়া শহরের জুগিয়া পশ্চিমপাড়া ইবনে মাসুদ মাদরাসার ছাত্র আবু বকর (১৯) ও মো. সবুজ ইসলাম নাহিদ (২০) এবং ওই মাদরাসার শিক্ষক মো. আলামিন (২৭) ও মো. ইউসুফ আলী।

রোববার (৬ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ইতিমধ্যেই চারজনকে ধরে ফেলেছি। তাদের দুজন জড়িত ছিল এবং তাদের কথামতো আরও দুজনকে আটক করা হয়েছে। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।

ad

পাঠকের মতামত