346979

নিজ কন্যাকে ধ’র্ষণ মা’মলার আ’সামির হাজতে আ’ত্মহ’ত্যা

বরিশাল কেন্দ্রীয় কারাগারে নিজ কন্যাকে ধ’র্ষণ মা’মলার এক হাজতি গ’লায় ফাঁ’স দিয়ে আ’ত্মহ’ত্যা করেছে। এই ঘটনায় দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করেছে কারা কর্তৃপক্ষ।

শনিবার ভোররাতে বরিশাল কেন্দ্রীয় কারাগারের হাসপাতালের বাথরুমে ঘটে এ ঘটনা। বরিশালের ডেপুটি জেলার মো. ইব্রাহীম জানিয়েছেন এ তথ্য। আ’ত্মহ’ত্যাকারী এই হাজতির নাম মো. হানিফ খলিফা।

ডেপুটি জেলার আরও জানান, দীর্ঘ সময় পরও বাথরুম থেকে ফিরে না আসায় কারা রক্ষীরা তাকে খুঁজতে গিয়ে বাথরুমের ভেতরে ঝু’লন্ত অবস্থায় দেখতে পান। এরপর তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃ’ত ঘোষণা করেন। লা’শ ময়না তদন্তের জন্য ম’র্গে রাখা হয়েছে।

জেলখানার হাসপাতালে কোয়ারেন্টাইনে ছিলেন হানিফ খলিফা। হাসপাতালের মশারী কেটে তা দিয়ে রশির মত বানিয়ে বাথরুমের পানির পাইপের সাথে গ’লায় ফাঁ’স দিয়ে আ’ত্মহ’ত্যা করেন এই হাজতি।

এ ঘটনায় ঐ সময়ে কর্তব্যরত কারারক্ষী আনসার মণ্ডল ও মো. কাওছারকে কর্তব্য অবহেলার কারণে সাময়িক বরখাস্ত করেছে কারা কর্তৃপক্ষ। তার বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মধুকাঠি গ্রামে।

নিজ কন্যাকে ধর্ষ’ণের অ’ভিযোগে গত ৩০ সেপ্টেম্বর বরিশালের এয়ারপোর্ট থানায় তার স্ত্রী বাদী হয়ে একটি ধ’র্ষণ মা’মলা দায়ের করেন। ঐ মা’মলার আ’সামি হিসেবে পুলিশ তাকে গ্রে’ফতার করে আ’দালতে সোপর্দ করে। ১ অক্টোবর থেকে আদালতের নির্দেশে তাকে কা’রাগারে প্রেরণ করে পুলিশ।’

ad

পাঠকের মতামত