346847

পাখির খাঁচায় গোখরা সাপ (ভিডিও)

বিষধর সাপ গোখরা। নাম শুনলেই ভয়ে ভীত হয়ে যায় অনেকেই। এমন একটি সাপ যখন বাড়ির পাখির খাঁচায় ঢুকে পড়ে তখন যে কেউ ভয় পাবেন এটা স্বাভাবিক ব্যাপার।

প্রতিদিনের মতো বাড়ির মালিক খাবার দিতে গিয়েছিলেন পাখির খাঁচায়। গিয়ে দেখেন ফনা তুলে আছে বিষধর সাপ গোখরা সাপ। অল্পের জন্য প্রাণে বেঁচে যান বাড়ির মালিক।

বাড়ির মালিক দেখতে পান একটি পাখি খেয়ে পেট ফুলিয়ে ফেলেছে গোখরা সাপটি এবং আরও দুএকটি পাখি খাওয়ার চেষ্টা করছে। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির ধূপগুড়ি পৌরসভার ১৩ ওয়ার্ডের থানাপাড়া এলাকার বিক্রমের বাড়িতে।

বিক্রম জানান, ‘পাখির খাবার দিতে এসে খাঁচার ভিতর সাপ দেখে চমকে গিয়েছিলাম। এর আগে এরকম কোনও দিন হয়নি। হয়তো কোনও ফাঁক দিয়েই সাপটি খাঁচায় ঢুকে একটি পাখি খেয়ে নিয়েছে। প্রতিদিন খাঁচার দরজা খুলে হাত ঢুকিয়ে খাবার দিতে হয়। একটু অন্যমনস্ক হলে আজ প্রাণ যেতে পারত।’

এরপর ধূপগুড়ির বন্যপ্রাণী-প্রেমী সংগঠন ডুয়ার্স নেচার অ্যান্ড স্নেক লাভার্স অর্গানাইজেশনে খবর দেয়া হলে ঘণ্টাখানেকের চেষ্টায় উদ্ধার করা হয় গোখরা সাপটিকে।

সূত্র: আনন্দবাজার

ad

পাঠকের মতামত