345668

ভ’য়ঙ্কর মা’ফিয়া আবু সালেমের হু’মকিতে ক্ষে’পে যান শাহরুখ

বিনোদন ডেস্ক: তার একটা ফোন কাঁপন ধরিয়ে দিতো বলিউডের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিটির। তার ফোনে সঞ্জয় দত্ত সুবোধ বালকের মতো সব কথা শুনতেন। ভ’য়ে কেঁ’পে উঠতেন সব খানরা। সুভাষ ঘাইয়ের মতো পরিচালক জান বাঁ’চানোর জন্য চাঁ’দা দিতেন তাকে।

তাকে চাঁ’দা না দেয়ায় নব্বই দশকের গ্ল্যামারাস নায়িকা মনীষা কৈরালার ব্যক্তিগত সহকারীকে খু’ন করেছে। চাঁ’দা না পেয়ে তার লোকজন নি’র্মমভাবে হ’ত্যা করেছে প্রতিভাবান সুরকার গুলশান কুমারকে। বলিউডের সব রথী-মহারথীদের কাছে সে ছিল এক মূর্তিমান আ’তঙ্ক। তার নাম আবু সালেম। দাউদ ইব্রাহিমের পর ভারতের মোস্ট ওয়ান্টেড ড’ন বা গ’ড’ফা’দার সে।

এই মা’ফিয়া গ’ডফা’দার আবু সালেমের ওপর বি’রক্ত হয়ে তাকে ধ’মক দিয়েছিলেন বলিউডের কিং অব রোমান্স শাহরুখ খান। এ অভিনেতার ৫৫তম জন্মদিন উপলক্ষে এমনই এক খবর প্রকাশ করেছে জি নিউজ ইন্ডিয়া।

সেখানে বলা হয়েছে, সাংবাদিক (বিধু বিনোদ চোপড়ার স্ত্রী) অনুপমা চোপড়ার বই ‘দ্য কিং অব বলিউড’-এ শাহরুখ সম্পর্কে বেশকিছু না জানা তথ্য শেয়ার করেছেন লেখিকা। যেখানে তিনি জানান, যশরাজ ফিল্মসের ব্যানারে ‘দিল তো পাগল হ্যায়’ সিনেমার শুটিংয়ের সময় আবু সালেমের হুম’কি ফোন পাওয়া শুরু করেন শাহরুখ। তিনি ওই সব হু’মকি ফোনকে সেভাবে পাত্তা দেননি।

আবু সালেমের একটি হুম’কি ফোনে একবার বেজায় ‘চটে যান শাহরুখ খান। কার সঙ্গে তিনি কাজ করবেন এবং কোন ছবি তৈরি করবেন, তার জবাব আবু সালেমকে তিনি দেবেন না বলেও সেদিন স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন। আবু সালেম যেন তাকে এসব বিষয়ে জ্ঞান দিতে না আসেন বলেও গ্যাং’স্টারকে সা’বধান করে দিয়েছিলেন শাহরুখ খান।

ad

পাঠকের মতামত