345634

প্রথমে শ্লী’লতাহানির মা’মলা, পরে আ’সামিকে ছাড়াতে তরুণীর কাণ্ড

নানা প্রলোভন দেখিয়ে একটি ছেলে তার শ্লী’লতাহানি করেছেন বলে প্রথমে মা’মলা করেন এক তরুণী। পরে তার অ’ভিযোগের ভিত্তিতে ওই ছেলেকে গ্রে’প্তারও করে পুলিশ। তবে ছেলেটিকে থানায় নিয়ে আসার পরপরই ঘটে অ’দ্ভুত এক ঘ’টনা। আ’সামি ছাড়াতে নিজেই থানায় হাজির হন মা’মলাকারী সেই তরুণী। সেইসঙ্গে করেন নানা কা’ণ্ড।

গতকাল রোববার রাজধানীর কাকরাইলের সেগুনবাগিচা রোডের রমনা মডেল থানায় ঘটেছে এমন ঘটনা। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

রমনা থানা সূত্রে জানা যায়, নিজেকে মডেল ও অভিনেত্রী পরিচয় দেওয়া ওই তরুণী সিদ্ধেশ্বরী এলাকার মৌচাক মার্কেটের পাশে থাকা এক ছেলের বি’রুদ্ধে শ্লী’লতাহানির মা’মলা করেন। মাম’লার অ’ভিযোগে তিনি লিখেছেন, ছেলেটি নানা প্রলোভন দেখিয়ে তার শ্লী’লতাহানি করেছেন।

এ ব্যাপারে ওসি মনিরুল ইসলাম বলেন, ‘আমরা মেয়েটির অ’ভিযোগের ভিত্তিতে মা’মলা নিই। আ’সামি ধরার পর তিনি থানায় এসে বলেন, আ’সামিকে ছেড়ে দিতে হবে। পাশাপাশি আ’সামির কাছ থেকে টাকা আদায় করে দিতে হবে। তবে আমরা সাফ জানিয়ে দিই যে, টাকা আদায়ের কাজ পুলিশের নয়।’

‘একপর্যায়ে রাতে ওই তরুণী রাস্তায় শুয়ে সিনক্রিয়েট করেন। রাত ১টার সময় নিজ জিম্মায় ওই আ’সামিকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যান,’ যোগ করেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

জানা গেছে, রোববার দুপুরে আ’সামি ছেলেটিকে গ্রে’প্তারের পর থানায় আসেন ওই তরুণী। ছেলেটির কাছ থেকে টাকা আদায় করে দিতে পুলিশের কাছে আবদার করেন তিনি। তবে পুলিশ সাফ জানিয়ে দেয়, ‘মা’মলা হয়েছে, আ’সামিও ধরা হয়েছে। পরবর্তী কার্যক্রম আদালতের।’

তবে পুলিশের কথায় মন গলেনি তরুণীর। তার দাবি, গ্রেপ্তার নয়, বরং তাকে মোটা অংকের টাকা আদায় করে দিতে হবে পুলিশকে। একপর্যায়ে পুলিশ রাজি না হলে পুলিশ সদস্যদের সঙ্গে খারাপ ব্যবহার করেন তিনি।

পুলিশের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে সড়কে শুয়ে পড়েন। কিছুক্ষণ পরপর গড়াগড়ি। আবার শুয়ে থাকার ভান। কিছুক্ষণ পর উঠে হাঁটাহাঁটি, আবার রাস্তায় ঘুমের ভান। সড়কে ওই তরুণীর এমন অদ্ভুত দৃশ্য দেখে ভিড় জমে যায় আশপাশে। সঙ্গে সঙ্গে তাকে নিরাপত্তা দিতে ঘিরে ফেললেন চারজন নারী পুলিশ। পরে নিজ জি’ম্মায় আ’সামিকে থানা থেকে নিয়ে যান ওই তরুণী।

মা’মলা সূত্রে জানা গেছে, নানা প্রলোভনে ওই তরুণীকে ২০১২ সাল থেকে শ্লী’লতাহানি করে আসছেন ওই ছেলে। এ বছরও একবার শ্লী’লতাহানি করেছেন। তবে এই দীর্ঘ আট বছর কেন তিনি শ্লী’লতাহানির মা’মলা করেননি-এ বিষয়ে পুলিশকে কোনো সদুত্তর দিতে পারেননি ওই তরুণী।

সূত্রঃ আমাদের সময়

ad

পাঠকের মতামত