343144

‘গেস্ট হাউজে নিয়ে একজন একজন করে আমাকে ধ’র্ষ’ণ করে’

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় জেল থেকে স্বামীকে ছাড়িয়ে আনতে উকিলের কাছে নিয়ে যাওয়ার কথা বলে ২৫ বছরের এক নারীকে ধ’র্ষ’ণের অ’ভিযোগ উঠেছে। এ ঘট’নায় ভু’ক্তভো’গী ওই নারী গতকাল শনিবার শ্রীমঙ্গল থানায় একটি অ’ভিযোগ করেন। পরে পুলিশের অ’ভিযানে আজ রোববার সকালে ধ’র্ষ’ণের অ’ভিযোগে দুজনকে গ্রে’প্তার করা হয়েছে।

ধ’র্ষ’ণের শি’কার নারী বলেন, ‘গত ১৯ সেপ্টেম্বর জেলখানায় আমার স্বামীকে দেখাতে প্রতিবেশী কাজল মিয়া ও মতিন মিয়া আমাকে নিয়ে যায়। সেখান থেকে বের হয়ে তারা আমার স্বামীকে ছাড়িয়ে আনার জন্য একজন উকিলের সাথে দেখা করতে বলে। উকিলের সাথে দেখা করে তারা আমার স্বামীকে ছাড়িয়ে আনবে বলে জানায়। পরে আমি তাদের সাথে যাই। তারা আমাকে শ্রীমঙ্গল শহরের হামিদা গেস্ট হাউজে নিয়ে একটি রুমে বসায়।’

ভু’ক্তভো’গী নারী আরও বলেন, ‘অনেকক্ষণ বসার পর তারা দুজনে আমার সাথে থাকা পাঁচ বছরের শিশুটিকে অন্য কক্ষে নিয়ে গিয়ে একজন একজন করে আমাকে ধ’র্ষ’ণ করে। পরে তারা আমাকে গেস্ট হাউজে ফেলে রেখে চলে যায়। আমি সেখান থেকে বাড়ি ফিরে যাই। পরে আমি মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি হই, সেখানে আমার ডাক্তারি পরীক্ষা হয়। আমি অসুস্থ থাকায় থানায় অ’ভিযোগ করতে পারিনি। তবে মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে তথ্য পেয়ে শ্রীমঙ্গল থানার এক এসআই আমার সাথে ফোনে কথা বলেছিলেন। আমি গতকাল তাদের নামে থানায় অ’ভিযোগ করি।’

শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, ‘আমাদের কাছে অ’ভিযোগ করার পর আমরা দ্রুত ব্যবস্থা নিয়ে অ’ভিযুক্তদের আজ উপজেলার আমরাইলছড়া থেকে আ’টক করেছি। পরে অ’ভিযোগটি মা’মলা হিসেবে রেকর্ড করে তাদের আজ রোববার মৌলভীবাজার আ’দালতের মাধ্যমে জে’লাহাজতে পাঠানো হয়েছে। আমরা এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।’

ad

পাঠকের মতামত