342946

সালিসের টাকা পেল না দলবেঁ’ধে ধ’র্ষ’ণের শি’কার কিশোরী

লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলায় এক কিশোরীকে দলবেঁ’ধে ধ’র্ষ’ণের অ’ভিযোগ উঠেছে। এ ঘ’টনায় স্থানীয়ভাবে বিষয়টি ধা’মাচা’পা দিতে অ’ভিযুক্তদের শা’লিস বৈঠকের মাধ্যমে জরিমানা করা হয়েছে। তবে সে টাকাও এখন মাতব্বরদের পকেটে বলে জানা গেছে। শুক্রবার বিকেলে ওই কিশোরীকে উ’দ্ধার করেছে কালিগঞ্জ থানা পুলিশ।

পুলিশ ও ভু’ক্তভো’গী পরিবার সূত্রে জানা গেছে, গেল সোমবার (৫ অক্টোবর) রংপুরের কাউনিয়া উপজেলা থেকে মামার বাড়ি থেকে বাবার সঙ্গে লালমনিরহাটের সীমান্তবর্তী পাটগ্রামে খালার বাড়িতে বেড়াতে আসে এক কিশোরী (১৬)। সেখান থেকে পরদিন সন্ধ্যায় লালমনিরহাটগামী আন্তঃনগর করতোয়া এক্সপ্রেস ট্রেনে কাউনিয়ার উদ্দেশে রওনা হয়। ট্রেনটি কালিগঞ্জের কাকিনা রেল স্টেশনে দাঁড়ালে ওই কিশোরী ট্রেন থেকে নেমে নাস্তা করতে পার্শ্ববর্তী একটি হোটেলে যায়।

এ সময় কাকিনা স্টেশনে নিজেকে রকি পরিচয় দিয়ে এক ছেলে জানতে চাইলে ওই কিশোরী কাউনিয়া যাচ্ছে বলে জানায়। তখন যুবক রকি নিজেকে কাউনিয়ার বাসিন্দা পরিচয় দেয়। এরই মধ্যে ট্রেনটি স্টেশন ছেড়ে চলে গেলে রকি অটো রিকশায় করে কাউনিয়া যাবেন এবং অটোরিকশায় তাকে নিজ বাড়িতে পৌঁছে দেয়ার আশ্বাস দেন। পরে একটি অটোরিকশা করে রকি মেয়েটিকে নিয়ে কাউনিয়া যাওয়ার কথা বলে বিভিন্ন সড়ক ঘুরে মধ্যরাতে একটি সেচ পাম্পের নির্জন ঘরে নিয়ে যান। সেখানে রকি ও তার ৩ সহযোগীসহ পা’লাক্র’মে ধ’র্ষ’ণ করেন। পরদিন বুধবার ৭ অক্টোবর সকালে মুখ না খোলার শর্তে কিশোরীকে মুক্তি দেন ওই চার যুবক। পরে স্থানীয়দের সহায়তায় অসুস্থ ওই কিশোরী এক গ্রাম পুলিশের বাড়িতে আশ্রয় নেয়।

বিষয়টি নিয়ে বৃহস্পতিবার ৮ অক্টোবর রাতে স্থানীয় মাতব্বররা বৈঠকে বসে ধ’র্ষ’ণকারীদের শ’নাক্ত করে মোটা অংকের টাকা জরিমানা করে। তবে কিশোরীর অ’ভিযোগ সে টাকা ওই কিশোরীকে না দিয়ে নিজেদের মধ্যে ভা’গাভাগি করে নেন তারা। জরিমানার টাকা কিশোরীকে না দিয়ে উল্টো তাকে হুম’কি দিয়ে পথ খরচ বাবদ ২ হাজার টাকা দিয়ে মাতব্বররা তাকে বাড়ি পাঠিয়ে দেয়। পরে শুক্রবার ৯ অক্টোবর দুপুরে স্থানীয়দের মাধ্যমে ওই কিশোরী কালিগঞ্জ প্রেসক্লাবে আশ্রয় নেয় এবং বিষয়টি থানা পুলিশকে অবগত করলে পুলিশ এসে ভু’ক্তভো’গী ওই কিশোরীকে উ’দ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে যান।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ফরহাদ হোসেন জানান, মেয়েটির দেয়া তথ্যমতে তদন্ত শুরু করেছে পুলিশ। অ’ভিযুক্তদের ধরতে মাঠে কাজ করছে পুলিশ। সূত্রঃ আরটিভি নিউজ

ad

পাঠকের মতামত